The Bhaktivedanta Research Center would like to express its heartfelt gratitude to its below esteemed patrons and supporters for their valuable contribution:
কীর্তনগুলিকে আবর্তন করে যা কিছু তথ্য ও তত্ত্ব পাওয়া সম্ভব তার সবই থাকছে তথ্য অংশে। কীর্তনের ইতিহাস, পদকর্তাদের পরিচয়, গৌড়ীয় বৈষ্ণব তত্ত্বের বিভিন্ন প্রাসঙ্গিক অংশ, কীর্তনের ধর্মীয়,ঐতিহাসিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক গুরুত্ব এবং প্রবহমান বাংলা সাহিত্যে ও সংস্কৃতিতে এর প্রভাব এই জাতীয় আলোচনায় আমাদের তথ্য সম্বৃদ্ধ হবে।
এইবার আমাদের প্রাণের কথাটি বলি, এটি একটি জায়মান প্রকল্প। আমরা শুধু আমরা নই। আমরা চাই আপনারাও আমাদের সঙ্গে এসে যোগ দিন। না, শুধু পাঠক হিসেবে নয়। আপনারা তথ্য নিয়ে, গান নিয়ে, বক্তব্য নিয়ে আসুন। এই ওয়েবসাইটে আপনাদের সংযোজন আপনাদের নামেই প্রকাশিত হবে। আমাদের স্বপ্ন বাংলা কীর্তনের ধারাটিকে আরো সজীব আরো প্রাণবন্ত করে তোলা। আসুন, আমরা সবাই সেই স্বপ্নটিকে সফল করে তুলি।
একবার হরি হরি বলো রে…
গহন কুসুম কুঞ্জমাঝে যে মৃদুল মধুর বংশীধ্বনি শোনা যায়, তা শুধু বনমাঝে নয় আমাদের মনমাঝেও বেজে উঠুক…